
প্রকাশিত,১২, সেপ্টেম্বর,২০২১
হৃদয় হোসাইন (বেড়া,পাবনা):
গত বছর ২০২০ সালের১০ই সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে মারা যান পাবনার বেড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের।
প্রথম মৃত্যুবার্ষিকীতে ছিলো না দলীয় কোনো স্মরণ সভা দোয়া ও মিলাদ মাহফিল।আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা প্রতীকে নির্বাচিত বেড়া উপজেলা পরিষদের একাধিকবার চেয়ারম্যানও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন আব্দুল কাদের।১০সেপ্টেম্বর তার প্রথম মৃত্যুবার্ষিকীতে দলীয় কোনো আয়োজন না থাকাকে রাজনৈতিক কোন্দল ও প্রতিহিংসাকে দায়ী করে বীর বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল কাদের এর পুত্র বেড়া উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবেদীন কাদের আদর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আবেগময় স্ট্যাটাস দেন।প্রতিবেদক সম্পূর্ণ স্ট্যাটাসটি /পোস্টটি তুলে ধরলেন।যা লিখেছেন কাদের পুত্র,বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল কাদের পাবনা জেলার একটি নক্ষত্রের নাম। নবম শ্রেণী থেকে রাজনীতি তে পদার্পন।শহীদ বুলবুল কলেজের প্রথম ভিপি নির্বাচিত।এডওয়ার্ড কলেজের ভিপি নির্বাচিত। ১৯৭০ সালে পাবনা জেলা ছাত্র সংগ্রামের আহবায়ক। ১৯৭১ সালে যুদ্ধে অংশগ্রহণ।১৯৭৮ সালে পাবনা জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক।১৯৯১ সাল থেকে ২০২০ সাল পযন্ত বেড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।২০১৪-২০১৯ এবং ২০১৯-২০২০ পরপর দুইবার জনগণের রায়ে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান।এছাড়াও তিনি অনেক স্কুল কলেজের সভাপতি ছিলেন স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছেন। তার জিবন দশায় হাজারো মানুষের উপকার করেছেন সেটা আপনারা সকলেই জানেন।সরাসরি এম পি হবার অফার পেয়েও তিনি দলত্যাগ করেননি শুধু মাত্র জাতির পিতা তাকে মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিলেন।১০ই সেপ্টেম্বর ২০২০ সালে বাবা মারা যান। গত পরশু ছিলো বাবা মারা যাবার এক বছর। আমার প্রশ্ন হচ্ছে বাবা কি দেশের জন্য দলের জন্য আপনাদের জন্য কিছুই করেনি? আপনারা দলীয় নেতা কর্মীরা কি পারতেন না তার জন্য মিলাদ মাহফিলের আয়োজন করতে স্মরণ সভা করতে?প্রশাসন কি পারতেন না তার জন্য কিছু করতে?কেন এমন দলীয় কোন্দল? বেড়া উপজেলায় কেন এত কোন্দল?তার জন্য কিছু করলে কি আপনাদের পদ চলে যেত? জাতির পিতা কি এই জন্য দেশ গড়েছিলেন?দেশ প্রেমিকরা কেন এত অবহেলিত হয়? তাদেরকে সন্মান দিলে কখনো সন্মান হানি হয়না। আপনাদের কাছে অনুরোধ দলাদলি রাজনীতি বন্ধ করুন যোগ্য ব্যক্তিদের প্রাপ্য সন্মান দিন মাননীয় নেত্রীর হাতকে শক্তিশালী করুন।জয় বাংলা।জয় বঙ্গবন্ধু।
হৃদয় হোসাইন
পাবনা


