print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৪, এপ্রিল,২০২৩

মেহেদী হাসান শাহীন, গাজীপুরঃ

এলাকাবাসীর জনসমর্থনে প্রচারবিমুখ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা, বাসন ইউনিয়ন আওয়ামী শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাসন মেট্রোথানা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে হাজ্বী মোঃ আরিফ হোসেন কে ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকাবাসী।

হাজ্বী মোঃ আরিফ হোসেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবীদ, সমাজ সেবক ও শিক্ষানুরাগী হিসেবে এলাকায় বেশ পরিচিত। তার পিতা হাজ্বী মোঃ আলমাস মিয়া (আলমাস মেম্বার)ও তার রত্নগর্ভা মাতা মোছাঃ আমেনা বেগম দম্পতির তিন সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান হাজ্বী মোঃ আরিফ হোসেন। তার বাবা হাজ্বী মোঃ আলমাস মিয়া সাবেক বাসন ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য (মেম্বার) ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা যায় যে, গাজীপুর মহানগরের সাবেক বাসন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে হাজ্বী মোঃ আলমাস মিয়া বর্তমান ১৩ নং ওয়ার্ডের জনগণের ভোগান্তি দূরীকরণের জন্য রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন সহ ধর্মপ্রাণ মুসলমানদের জন্য মসজিদ নির্মাণে অর্থ প্রদান, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির নির্মাণে অর্থ প্রদান ও অন্যন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠানে অর্থ প্রদান সহ সমাজে পিছিয়ে পড়া হতদরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে সর্বসময় কাজ করে গেছেন বলে জানা গেছে।

তারই ধারাবাহিকতায় গাজীপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজ্বী মোঃ আরিফ হোসেন নিরবে-নিভূতে এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য গরিব-দুঃখী মানুষদের সহযোগিতা করে চলেছেন। দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছলতা শিক্ষার্থীদের লেখা-পড়া করার জন্য অর্থ প্রদান সহ সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন ক্রিয়া অনুষ্ঠানে নিজেকে জড়িয়ে রেখেছেন এবং সাধারণ মানুষ ও গরীব-দুঃখী মানুষদের সুখ দুঃখে পাশে থেকে নিজেকে সর্বসময় জড়িয়ে রেখেছেন বলে এলাকাবাসীর ভালোবাসা, আস্তা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছেন। এজন্য এলাকাবাসী হাজ্বী মোঃ আরিফ হোসেনের কাজের প্রতিদান হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদে সমর্থন করছেন এবং তার জন্য দোয়া চেয়েছেন।

এবিষয়ে ১৩ নং ওয়ার্ডের বাসিন্দা আল-মামুন জানান, আমরা একজন শিক্ষিত, সৎ এবং নীতিবান জনপ্রতিনিধি চাই। সেইদিক থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে হাজ্বী মোঃ আরিফ হোসেন ভাই আমাদের মাঝে সেরা। তিনি আরো বলেন, বিগত দিন গুলোতে আরিফ ভাই এই এলাকার মানুষের সুখে-দুঃখে সবসময় তাদের পাশে থেকে সহযোগীতা করেছেন। আমরা যখনি তার কাছে যেতাম শত ব্যস্ততার মাঝেও আরিফ ভাই আমাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করে গেছেন। আমরা এলাকার যেকোনো প্রয়োজনে ডাকা মাত্রই সে আমাদেরকে সময় দিতো, আমাদের পাশে এসে দাঁড়াত। তাই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে হাজ্বী মোঃ আরিফ হোসেন ভাই কে আমরা সবাই ভোট দিয়ে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করেই ঘরে ফিরবো।

গাজীপুর সিটি কর্পোরেশনর ১৩ নং ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলাম সিরু বলেন, আরিফের কাছে দিন রাত সমান। বিপদের সময় আরিফকে যখনি ফোন দিতাম অথবা ডাকতাম নিজের কাজ ফেলে ছুটে চলে আসতেন। ওর কাছে সহযোগিতার জন্য গেলে, আন্তরিকতার সাথে আমাদের সহযোগিতা করতো এবং সকলের সাথে সৌজন্য মূলক আচরণ করতেন। তাই আমরা এলাকাবাসী আরিফ কে ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত করবো।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এক সাক্ষাৎকারে বলেন, আমি কাউন্সিলর পদপ্রার্থী হাজ্বী মোঃ আরিফ হোসেন, আমি কাউন্সিলর হলে এই ওয়ার্ডকে ভূমিদস্যু, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং মুক্ত ওয়ার্ড ঘোষনা করবো। এছাড়া বিধবাভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধী ভাতা সহ অন্যান্য ভাতা চালু রাখা অব্যাহত রাখবো এবং সকল কাজ এলাকাবাসীর পরামর্শ অনুযায়ী করবো। এলাকার মুরব্বিদের দিয়ে পঞ্চায়েত কমিটি গঠন করে দিব। ওনারা এলাকার যেকোনো সমস্যা সমাধানের সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি এলাকার যেকোনো উন্নয়নে আমাকে পরামর্শ দিবেন। এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের সহযোগিতার জন্য সকলের সমন্বয়ে কমিটি গঠন করবো যাতে করে আমার এলাকার গরীব মানুষেরা কোনোভাবে জীবনযাপনে সমস্যার সম্মুখীন না হয়।