print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১০ মার্চ, ২০২১

মোঃ অনিক দেওয়ান স্টাফ রিপোর্টার

এনাম আনন্দ বর্তমান সময়ের বাংলা সাহিত্যাঙ্গনে একটি পরিচিত নাম। যে নামের সাথে জড়িয়ে আছে বাংলা সাহিত্যের বহুমাত্রিক গুণাবলী। তিনি একজন কবি ও শিশু সাহিত্যিক । মূলত তিনি জাতীয় পত্রিকা গুলোতে লেখালেখি করেন। তাঁর ছড়ায় খুঁজে পাওয়া শিশুদের মনোরঞ্জনের রসদ, শিশুতোষ গল্পগুলো থাকে রহস্যঘেরা। কবিতায় উঠে আসে,মানুষের ছবি। এই তরুণ ও উদীয়মান কবি’র সবচেয়ে বড় গুণ হলো, খুব সহজে মানুষকে আপন করে নিতে পারেন। তাঁর কবিতায় ফুটে উঠে প্রেম,ভালবাসা, প্রকৃতি ও সমসাময়িক নানান বিষয়। খুব অল্প কথায় তাঁর ছড়া ও কবিতায় পাওয়া যায় বাংলা সাহিত্যের আসল রস। তাঁর প্রতিটি কবিতা ও ছড়া পাঠককে মুগ্ধ হতে বাধ্য করে। খুব সাধারণ বিষয়কেও কবি গুরুত্বের সাথে তুলে আনার ক্ষমতা অপরিসীম। কবি ও শিশুসাহিত্যিক এনাম আনন্দ আজকের এইদিনে কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে গ্রহণ করে। পিতা আব্দুল হাই (বারিক মাস্টার) ছিলেন স্কুল শিক্ষক। মা’খোদেজা বেগম গৃহিণী । পাঁচ ভাই তিন বোনের মধ্যে এনাম আনন্দ অবস্থান ষষ্ঠ। ‌শিক্ষাগত যোগ্যতাঃ এমবিএ (মার্কেটিং)। তিনি ই-ম্যাগাজিন সাহিত্য আলো’র সম্পাদক, দেশ সেরা সৃজনশীল ওয়েবম্যাগ কাব্যশীলন ফোরামের এর সদস্য এবং জেইন টিভি নিউজের উপদেষ্টা।
এনাম আনন্দ’র ০৪ টি যৌথ কাব্যগ্রন্থ ও ০১টি যৌথ ছড়াগ্রন্থ-, শ্রাবণের অণুকাব্য, শব্দের তালে মনটা নাচে, স্বপ্ননীলের স্বপ্ন ছোঁয়া, স্বপ্ন যখন আকাশ ছোঁয়া (ছড়াগ্রন্থ) , Hymn of global unity. স্ত্রী রায়হানা জান্নাত বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। পরিবার নিয়ে তিনি ঢাকায় মিরপুরে বসবাস করছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা হিসেবে নিয়োজিত রয়েছেন। উক্ত পত্রিকার পক্ষ থেকে কবি ও শিশুসাহিত্যিক এনাম আনন্দকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।