print news || Dailydeshsomoy

প্রকাশিত,০২,জুন,২০২১

কবিতাঃ
“অতৃপ্ত আত্মা”

কবি, সাবিনা ইয়াসমিন মৃত্তিকা

আমাদের ওই পদ্মবিলে
রোজ কতজন আসে সকাল সাঁঝে
আমিও যাই মাঝে মাঝে
কখনো সকালবেলা
কখনোবা সাজের বেলা
অপরুপ দেখতে ওই পদ্মবিলা।

তুমি কি আসবে কোন একদিন
উত্তরবঙ্গের পদ্ম বিলায়?
ছোটবিলা আর বড় বিলার
মাঝখানে যে মেঠোপথ আছে
সেখানে তৃণলতায় বসে
শুনতাম দক্ষিণের সবুজ বনাঞ্চলের
মানুষের জীবন কাহিনীর সাথে
তোমার সুপ্ত গোপন হৃদয়ের কথা।

চক্ষুলজ্জা, চক্ষুলজ্জা হায়রে চক্ষুলজ্জা
ওই চক্ষু লজ্জার ভয়ে
কত মানুষ নিভৃতে একা থাকে
শত কষ্টের দুঃখ দহনে
স্বপ্ন গুলো লুকিয়ে রাখে।

থাক না তারা, যারা নিত্যদিন
পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে
দাঁড় করায় কাঠ গড়ায়?
যারা নিভৃতে চালিয়ে যাচ্ছে
হিংস্রতার নির্মম থাবা।

যারা স্বার্থপরতায় রোজ
দুর্বল করে দিচ্ছে শরীরের
রক্ত কণিকা
থাক না তারা দূরে
কিছু সময়ের জন্য।

কি এসে যায় এইটুকু নির্মল পাওয়ায়
যেখানে সুখ দুঃখ গুলো ভাগাভাগি করে
একটু ভালো থাকা যায়।
একটু মুক্ত তায় সত্যি কি বা আসে যায়
যেখানে নিঃশ্বাসগুলো একটু মুক্ত তা পায়।

হায়রে মানুষ শত নিয়ম কুসংস্কার তৈরী করেছ তুমি
সেই সংস্কারের তুমিও হয়েছে বন্দি
কত আশা স্বপ্ন অতৃপ্ত রেখে
তুমি চলে যাচ্ছ সেই অসীমের
না ফেরার দেশে।
তোমারই সৃষ্টি কুসংস্কারে আবদ্ধ হয়ে।