
প্রকাশিত,১৩ এপ্রিল, ২০২১
ডেস্ক ঃ
কবিতা, “মাহে রমজান”
কবি, ,,, শেখ মাহমুদ
এলো মাহে রমজান
শুন তার বয়ান,
সাদরে গ্রহন করো
করো তাকে সম্মান।
ত্যাগ আর সংযমের
বার্তা লয়ে,
এলো রহমত,মাগফেরাত আর
নাজাত বয়ে।
সকলের জন্যই আর্শীবাদ স্বরুপ
ধরে রাখতে পারলে,
দু’জাহানেই সফল হবে
থাকবে শান্তির ছায়া তলে।
আপদ- বিপদ রোগ বালাই
পেছন ঠেলে সামনে আগায়,
জাগায় গায়ে অনুভূতি
হৃদয় ভরে পবিত্রতায়।
তার প্রভাবে আত্নশুদ্ধি
শিশুর মত নেয় আকৃতি,
প্রতিদানে পরম পাওয়া
আল্লাহ নিজেই হয়ে রাজি।
সবাই মিলে মনে দিলে
মশগুল থাকি ইবাদতে,
খোদাই নূর খুশী পাব
পবিত্র কোরআন তেলায়াতে।
রমজান থেকে শিক্ষা নিয়ে
গড়লে জীবন,
সমাজ দেশে শান্তি আসবে
সুন্দর হবে ভুবন।


