print news || Dailydeshsomoy

কবিতা, “মাহে রমজান”

দেলোয়ার হোছাইন

বছর ঘুরে এসেছে আবার,
পবিত্র মাহে রমজান ,
এ মাসে নাজিল হয়েছে,
মহাগ্ৰন্থ আল-কোরআন।

ঈমানকে শক্ত করতে
রাখব ত্রিশ রোজা,
মুছে যাবে তোমার আমার,
সকল পাপের বোঝা।

সাহরির আগে তাহাজ্জুদ,
পাড়া -পড়শির নেব খোঁজ ।
চাইলে দোয়া কবুল হবে
কোরআন -হাদিস পড়লে রোজ।