print news || Dailydeshsomoy

কবি, নাসির উদ্দিন

মোঃ নাসির উদ্দিন
স্টাফ রিপোর্টার

মানুষ মানুষকে চিনে না
জীবন জীবনকে বুঝে না;
ধনীর দারিদ্রতা বুঝে না।
সম্পদ মানুষের জন্যে না
সম্পদ ধনীদের জন্যে না;
সম্পদ গরীবদের জন্যে।

কিন্তু অর্থশালী বিত্তশালী
ধনীর লোপ প্রভাবশালী;
তবুও পেট ভরে না তার
গরীবের সম্পদ শিকারী।

লোলুপ দৃষ্টি প্রতি সম্পদে,
গরীবের ধন আহরণে;
থামেনি ধনীর পেশিশক্তি
জোর জুলুল অত্যাচারে। ।

পৃথিবী যখন ধ্বংস হবে,
লুটেরা ধনী তবু সম্পদে;
চক্ষু মেলিয়া দেখেনি কভূ
জীবন তখন হয় সন্ধ্যে।

সময় তো নাই পরিশোধ,
বিনিময়ে তবু নাহি বোধ;
জন্মায়নি তার জীবনের
গরীবের জন্যে আফসোস।

লোভে পাপ পাপে মৃত্যু তার,
সারা জীবনের অহঙ্কার;
গর্ববোধ গরীব লুটেরা
একাকীত্ব জীবন তাহার।

সময় পাবেনি পালাবার
গরীবের ধন লুটেরার;
মানুষের জন্যে কোনদিন
চিন্তা করেনি জীবন তার।

গরীব মানুষের সম্পদ,
জোর জুলুম করে লম্পট
অর্থ বিভবে শিক্ষিত বলে
শয়তানি তার কর্মকাণ্ড।

একাকী জীবনে ধনশালী,
কপট মন চক্রান্তকারী;
মানুষ নামের কাপুরুষ
দুর্দান্ত দৈত্য প্রভাবশালী।

এমন মানুষ আছে গ্রামে,
কলঙ্কিত সমাজের নামে;
পুরুষত্বহীনা বীরত্বের
কাপুরুষের লক্ষণ ধামে।

জমিজমা তার জালিয়াতি,
মিথ্যা কথা তার বাহাদূরী;
টাকা দিয়ে কিনে নেয় নেতা
মামলাবাজ ঘৃণ্য দুর্নীতি ।

টাকা তার পাহার সমান,
গরীব মেরে করেছে ধন;
গাঁয়ে নাহি আপনি মোড়ল
স্বার্থপর সেই অভাজন।

কাঙ্গালের ধন করে চুরি,
জমিজমা তার ভরি ভরি;
মানষ নামের অমানুষ
কাগজে কলমে জালিয়াতি ।

যাচাই বাচাই করে যদি,
ভূমি অফিস করে দুর্নীতি;
দুর্নীতি দমন কমিশন
পানছড়িতে তদন্ত করি ।।