
প্রকাশিত,
কবিতা,
ফরিয়াদ
,,,,,, ,,,, কবি,,,,, শেখ মাহমুদ
জন্মদিনে পরছে মনে মরনের কথা
কি হবে সামনে আমার! মহা ভয়াবহতা।
স্তপীকৃত পাঁপ সামনে দন্ডায়মান
কমকরে হলেও হবে হিমালয় সমান।
জানা, অজানা কত অন্যায়
লেখছে হরদম দুই ফেরেশ্তায়,
ভেতর, বাহির মনের ভাবনা
প্রকাশ্য গোপন সবই তোমার জানা।
ইলেকট্রন, নিউটন, প্রোটন পরিমান
আরো ক্ষুদ্রাধী ক্ষুদ্রও তোমার দৃশ্যমান।
মহা বিজ্ঞানী তোমার অতি ডিজিটাল ক্যামেরায়
ঝল ঝল করে ভাসবে সকল কৃর্তি আপন চেহারায়।
ধরা পরতেই হবে, আর কোন বিকল্প নাই
যদি সুন্নতে নাই শ্রম, মুহাম্মদ ( স:) কি করবে সাফাই?
অফুরন্ত, অসীম সময় ব্যাপিয়া
চরম অশান্তি পোহাতে হবে জান্নামে থাকিয়া।
তোমার বিচারের হয়ে মুখোমুখী
আমি অদম জবাব দিব কি?
সবই নিজ কর্মফল আমারই কামাই
জবান বন্ধ হয়ে যাবে কোন উপায় নাই।
হে আকাশ জমিনের একমাত্র মালিক
সবই তোমার আছে,
তোমার ইচ্ছাই হয় চুড়ান্ত
অসম্ভব কিছুই নাই তোমার কাছে।
হে রাজাধিরাজ রহিম রহমান
ক্ষমা করো গোলামের সকল অপরাধ,
মরনের পরে তোমায় যেন পাই
হে চির স্বাধীন এ আমার পরম ফরিয়াদ।


