print news || Dailydeshsomoy

প্রকাশিত,

কবিতা,

পরম পাওয়া
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,শেখ মাহমুদ
চামড়ার চোখে যায় না দেখা
দিলে আয়না হলে,
ইচ্ছেমত দেখতে পাবে
বুকের পর্দা খোলে।
হকের পথে সৎচিত্তে
আমল করো যদি,
অসংখ্য চোখ আলো পাবে
দিব্য নুরের জ্যুতি।
মোহাম্মদের ( সঃ) প্রেমে মজে
তাঁর দেখানো পথে,
আলীর ( রা:)মত সেজদা দিলে
মিরাজ তোমার হবে।
তোমার মাঝে সবই আছে
খবর রাখো না,
নির্বোধ হরীনের মত
করো আনাগুনা।
মানুষ হলো সৃষ্টির কেন্দ্র
তার উপর আর নাই,
শুধু তাঁর মাঝে আল্লাহ থাকে
মমিন হওয়া চাই।
ধন- সম্পদ, আরাম বেহেশত
কোন দরকার নাই,
পরম পাওয়া হবে আমার
আল্লাহ যদি পাই।