
“ন্যায়ের পথে”
কবি, মো ইয়াছিন আরাফাত
মো:জহুরুল ইসলাম
ডিমলা নীলফামারী প্রতিনিধিঃ
একটু খানি ভেবে দেখো
মানুষ কত বড়,
বড় হলেই অনেক কিছু
করতে পারে জড়ো ।
বড় তুমি হবে বন্ধু
অনেক বড় হবে,
লেখা পড়া শিখে তুমি
ন্যায়ের পথে রবে ।
ন্যায়ের পথে চলতে গেলে
আসবে বাধা ভয়,
ভয় বাধাকে লড়তে হবে
করতে হবে জয় ।
চারিদিকে দেখতে পাবে
ন্যায়ের কি যে সুখ,
সকল মানব প্রসংশিত
করবে তোমার মুখ ।
ন্যায়ের পথে থাকো যদি
বারবে তোমার মান,
তোমায় নিয়ে কাব্য প্রেমী
করবে আলোক সন্ধান ।


