
প্রকাশিত, ০১ মে২০২১
কবিতা- নারীদের দিতে হবে সন্মান
কবি- মোঃ অনিক দেওয়ান
সারা বিশ্বের কল্যাণ যত
নারী তোমাদের অবদানে,
বিশ্বনারী দিবস আজকে
তোমাদের সসম্মানে।
নারী তুমি স্বাধীন হয়ো
নারী দিবসের দিনে,
নারী তুমি বুঝিয়ে দিও
মা শব্দের মানে।
নারী তুমি দেশের রত্ন মণি
নারীরা জাতির মান,
মা শক্তি মায়ের জাতি
হও আজি বিশ্ব-জয়ী
নারীদের দিতে হবে সসম্মান।
বিশ্বের যত উন্নতি
সব নারীদের দান,
বিশ্বনারী দিবস আজ
দিতে হবে নারীদের সম্মান।


