
কবিতা
মো: জহুরুল ইসলাম
ডিমলা(নীলফামারী)প্রতিনিধি
নব ঢেকুর
মো ইয়াছিন আরাফাত
.
দুই হাজার বিশ গেলো
বিষের মতো দংশনে,
করোনার গহরে পড়ে ছাত্র
গেল আলসেমির অঙ্গনে ।
কেউ একনিশিতে বড়লোক
কেউবা হলো ছোট,
গরিবরা ভাই গরিবই হলো
ধনীই হলো মোটো ।
অনেকে আবার সুবিধাবাজ
সুজুক খোজে রাতে,
মনোরঞ্জণ না করিলে
মারবে নাকি ভাতে ।
গরিবের ত্রাণ ওরাই খায়
গরিব থাকে ভোকে,
তাহলে বলুন গরিব কে?
গরিব বড়লোকে ।
ওরে নবীন জাগতে হবে
বিজয় অর্ধশত একুশ,
দুর্নীতি সব রুখতে হবে
তুলে ন্যায়ের ঢেকুশ ।
ঢেকুর তুলে ন্যায়ের কথা
বলতে হবে সবে,
সবার দুঃখে হাসির রেখা
আনতে হবে ভবে ।


