
প্রকাশিত, ১৫-১২-২০২০
কবিতা -গৌরবময় বিজয়
কবি- মোঃ অনিক দেওয়ান
অনেক সংগ্রাম আর ত্যাগ শেষে
পেলাম আমরা স্বাধীনতার জয়
হাসি ফুটলো সবার মুখে কেটে
গেলো যেন অন্ধকারের ভয়।
৯ মাস যুদ্ধ শেষে
পেলাম আমরা স্বাধীনতা
সাড়ে ছাপ্পান্ন হাজার বর্গমাইল
লাল সবুজের পতাকা।
স্বাধীনতার আনন্দের জোয়ারে
সকলে আনন্দে ভাসলো,
সকল আঁধার শেষে
বিজয়ের পতাকা উড়লো।
লাখো শহীদের আত্মত্যাগের
অর্জিত গৌরবময় বিজয়
সকলে মিলে গড়বো দেশ
মানবো না কোনো পরাজয়।


