
প্রকাশিত,৩০, জুন,২০২১
কবিতা, “করোনার করুনায়”
, কবি, শেখ মাহমুদ হোসেন।,,,,,,,,,,, ,,,,,,, ,,,,,,
করোনার করুনায়
কেউ অনায়াসে মাংশ পোলাও খায়,
কারো মাথায় হাত
ক্ষুদার জ্বালায় করে হায় হায়।
করোনা অযুহাতে
জিনিসের দাম মনগড়া বৃদ্ধিকরে,
রাতারাতি বটগাছ
অসাধু উপায়ে ব্যবসার রশি ধরে।
করোনার আগমনে
মধ্যবিত্তের কোমর নড়বরে দিশেহারা,
সর্বত্রই ভোগান্তি
হাট বাজার কিংবা যান বাহনের ভাড়া।
বলা কওয়ার জায়গা নাই
ভেতরে ভেতরে টেনশন যেন সাখের করাত,
কোথাও শান্তি নাই
উপায় নাই মেনে নেয়াছাড়া ভাগ্যের বরাত।
মারেন যতখুশী
আপনাদের ইচ্ছামতো করে,
মনে রাখবেন
যেন তা সহ্য করতে পারে।
যাকে বাঁচাতে
অনেক চিন্তার বেয়াম এত আয়োজন,
সেই যদি মরে যায়
ঢাক ঢুল পিটিয়ে মানব সেবার কি প্রয়োজন!


