
প্রকাশিত,১১, নভেম্বর,২০২২
কবি, সাংবাদিক, এম এইচ বিপ্লব সিকদার
কবিতা, “আমি হতবাক”
আমি অন্ধ আমি নির্বাক
প্রতিনিয়ত প্রত্যক্ষ করে দ্বৈত্য -দানব
চুপিসাড়েই অবাক!
হিংস্র পশুর হুংকার
হাসতে হাসতে গ্রহণ করি,
বিরল দাত বের করে বলি চমৎকার।।
আমি অন্ধ আমি নির্বাক
লুটপাট – ঝঞ্জাট আর দস্যুতা।।
রোজগারের হাতিয়ার
লাজ লজ্জার নেই কার্পণ্যতা!
দীর্ঘশ্বাস আর নতজানু ছাড়া
কিছু করার নেই আদর্শতার।।
অবর্ননীয় অবিনয় সমাজ
ফিরবে কি কখনো –
স্বাধীন, সভ্য, মুক্ত চিন্তার আওয়াজ।।
আমি নির্বাক – আমি অন্ধ
নাসিকা খুলে রাখতে পারছিনা
বাতাস ভারী -আবর্জনার দুর্গন্ধ।।
চার দিকে অবিনয়ের উল্লাস
সত্য লুকিয়ে আছে কোন এক কোনায় খুঁজে বেড়ায় বেচে থাকার নির্যাস।।
আমি অন্ধ – আমি নির্বাক
আমি ক্লান্ত আমি হতবাক!


