
প্রকাশিত,২৭ এপ্রিল
কবি- মোঃ অনিক দেওয়ান
আজ তোমার জন্মদিন
নেইতো আমি তোমার সামনে
এদিনটিতে তোমার কাছে যেতে
পারিনা লক-ডাউনের কারণে।
তোমার জন্মদিনে আমি কখনো
তোমার সামনে হতে পারিনি
এইবারও-যে আমি যেতে পারবনা
তোমার কাছে কখনো ভাবিনি।
তোমার জন্মদিনে তোমায়
ভীষণ মিস করবো সারাদিন
কখন তোমার সামনে হবো
আসবে কি এই শুভদিন।
রমজান মাসে তোমার জন্মদিন
আল্লাহ্ কাছে দোয়া করবো সারাদিন
আল্লাহ্ আমাদের বন্ধনে রাখবে চিরদিন
আজ আমার প্রিয়তমার শুভ জন্মদিন।


