
কবিতা, “অজানার আবরনে ঢাঁকা”
,,, ,,,,,,,,,,,,,,, ,,, ,,,,,, কবি,,,, শেখ মাহমুদ
কতশত অজানা করতে পারিনা গননা
চারদিকে চড়িয়ে ছিটিয়ে আছে,
তৃন্ষায় চাঁতি ফাটে অধম্য আগ্রহ জাগে
ধারনা পাইনা খুঁজে নিজের মাঝে।
উপরে অপাড় রহস্যের নীল আকাশ
কত গ্রহ নক্ষত্র তাতে কত তারকারাজি,
দীর্ঘ ছায়াপথ, উল্কা, ধুমকেতু বিচিত্র সব
কত তার ব্যাস কত পরিধি।
সূর্য্য থেকে আলো নিয়ে
গগনে হাঁসে মাধবী,
সূর্য্য তবে কোথা হতে
বলুনতো দেখি।
নানা রংগের আলোর মেলা
চেয়ে দেখি রাতের বেলা,
উৎস কোথা কেমনে থাকে
একে অন্যের নাই জামেলা।
কেউ দাঁড়িয়ে কেউ ঘুরে
পশ্চিম হতে পুর্বদিকে,
কোথা পেল গতি ওরা
কেন তবে ভিন্ন বেগে।
বাতাস বহে সবদিক হতে
কখনও মন্তর কখনও জোরে
সৃস্টি কোথা কেন দিক পাল্টায়
বিজ্ঞহন বলুন মোরে।
একই মাটিতে একই স্তানে
ভিন্ন ফল ফলাদি ভিন্ন ভিন্ন স্বাদে,
কাজ করে একেক রকম দামেও তারতম্য
কেন এমনটি হয় আমার নহে বোধগম্য।
কোথায় ছিলাম আবার
কোথায় চলে যাব,
প্রমানসহ উত্তর তার
বলুন কি দেব।
অজানার আবরনে ঢাঁকা মানুষ
স্রষ্টাকে ভুলে হারিয়েছে হুস,
অজ্ঞতা বশত; সীমা লংগন এতো বাড়াবাড়ি
জানলে আসল হয়ে যেত চুপ।


