
প্রকাশিত,২, জুলাই,২০২১
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া সাদিয়া আক্তার টুনি (০৯) নামের এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পরে ওই শিক্ষার্থীকে হাত পা বাধা অবস্থায় মরদেহ উদ্বার করে পরিবার।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী গ্রামে ব্রক্ষপুত্র নদীর তীরে একটি পাট ক্ষেতে।
নিহত সাদিয়া কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরী গ্রামের চুন্নু মিয়ার ছোট কন্যা ও লোহাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (২ জুলাই) সকালে বাবাকে ব্রক্ষপুত্র নদীর তীরে খুঁজতে যায় সাদিয়া। এরপর থেকে ওই শিক্ষার্থীকে খোঁজে পাচ্ছিল না পরিবার। অনেক খোজাখুঁজি হলে ঘটনার সাড়ে চার ঘন্টার পর সাদিয়াকে একটি পাট ক্ষেতে হাত পা অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। বিষয়টি তাৎক্ষণিক জানাজানি হলে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ থানায় নিয়ে যায় পুলিশ।


