
কক্সবাজার জেলা প্রতিনিধি,
কক্সবাজার জেলা পুলিশের ৫ ওসি সহ ৩৪ জন পুলিশ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন রেঞ্জে বদলী করা হয়েছে। বুধবার ২৩ সেপ্টেম্বর ৮৯৬ স্মারকে পুলিশ হেডকোয়ার্টার থেকে জারীকৃত এক প্রজ্ঞাপনে তাদের বদলী করা হয়।
বদলী করা ওসি-রা হলেন, উখিয়ার মর্জিনা আক্তার মর্জু, চকরিয়ার হাবিবুর রহমান, রামু’র আবুল খায়ের, পেকুয়ার কামরুল আজম ও মহেশখালীর দিদারুল ফেরদৌস।
- বদলিকৃতদের ২৯শে সেপ্টেম্বরের মধ্যে পুরোনো কর্মস্থল ছেড়ে দিতে হবে এবং ৩০ সেপ্টেম্বর তাদের একটি ব্রিফিংয়ে উপস্থিত হতে বলা হয়েছে। সেদিন রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে তাদের পোশাক পরে উপস্থিত হতে বলা হয়েছে।


