
প্রকাশিত
বেনাপোল প্রতিনিধিঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যাকারীদের ভারত থেকে ফেরত দেওয়ার আহবান জানিয়ে যশোরের বেনাপোল সীমান্তের শুণ্য রেখায় বিক্ষোভ করেছে ছাত্র সমাজ।
এসময় প্রতিবাদী শ্লোগানে উত্তাল হয়ে ওঠে সীমান্ত এলাকা। শুণ্য রেখায় প্রবেশে বিক্ষোভকারীদের বিজিবি পুলিশ বাঁধা সৃষ্টি করলে ছাত্ররা বাঁধা এড়িয়ে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে এক ঘন্টা তাদের কর্মসুচী পালন করে।
শুক্রবার (১৯শে ডিসেম্বর)সকাল ১১ টায় বিক্ষোভ মিছিলটি বেনাপোল বাজার থেকে লংমার্চ নিয়ে চেকপোষ্টে সীমান্তে পৌছায়।
এ সময় কোন প্রকারের অপ্রতিকর ঘটনা এড়াতে বিজিবি ও পুলিশ নিরাপত্তা জোরদার করে।
বিক্ষোভকারীরা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে হাদীর হত্যাকারীদেরকে দেশে ফেরত না দিলে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে। তারা অভিযোগ তোলেন শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ভারতে আশ্রয় না দেওয়ার আহবান জানান ছাত্র সমাজের নেতারা।



