
প্রকাশিত, ১৩ মার্চ, ২০২১
সজীব সরকার, মুক্তাগাছা, ময়মনসিংহঃ
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) (এসি ল্যান্ড) মাসুদ রানার যোগদানের ৬ মাস পার হতে না হতেই হঠাৎ বদলির আদেশে স্থানীয় জনগণের মাঝে অস্বস্তি ও হতাশা বিরাজ করছে। স্থানীয়দের মতে নানান অনিয়ম, ঘুষ, দূর্নিতি ও জনভোগান্তিতে জর্জড়িত উপজেলা ভূমি খাতে বর্তমান এসিল্যান্ড মাসুদ রানার সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতায় গত কয়েক মাসে কমেছে জনভোগান্তি ফিরেছে স্বস্তি।
মুক্তাগাছায় সেবা নিতে আসা স্থানীয় সাধারণের সাথে কথা বলে জানা যায় উপজেলার ভূমিসেবায় অবর্ণনীয় জনদূর্ভোগ দীর্ঘদিনের সমস্যা। তবে বিগত কয়েক বছরে সেবার মানে পরিবর্তন এসেছে। স্থানীয়রা আরও জানান গত ৬ (ছয়) মাসে সেবার গুণগত মান বিগত ১ দশকের তুলনায় অনেকগুন বেড়েছে, কমেছে প্রতারণা ও হয়রানির সংখ্যা। বেড়েছে ভূমি সংক্রান্ত মামলার নিস্পত্তির সংখ্যাও।
মুক্তাগাছা উপজেলার স্থানীয় লোকজনের সাথে কথা বলে আরও জানা যায় এসিল্যান্ড মাসুদ রানা একজন জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা। মুক্তাগাছায় যোগদানের পর থেকেই একের পর এক সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে জনকল্যাণমুখী কাজ করে প্রশাসন তথা সরকারের ভাবমূর্তিতে ইতিবাচক প্রভাব ফেলে আসছেন। মুক্তাগাছার ভূমি-রাজস্ব খাতে গত অর্ধ-বছরে অভাবনীয় পরিবর্তন আনতে সামর্থ হয়েছেন। উপজেলার সচেতন নাগরিকের পক্ষ থেকে জানানো হয়, গত কয়েক মাসে এসিল্যান্ড মাসুদ রানা উপজেলায় অবৈধ ভাবে দখল হওয়া প্রায় ১০০ (শত) কোটি টাকারও বেশি মূল্যের সরকারী জমি উদ্ধার, গুরুত্বপূর্ণ অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভূমি খাতে সরকারের ডিজিটাল ও অন্যান্য সেবার মানোন্নয়ন সহ দালালদের দৌরাত্ত কমিয়ে জনভোগান্তি কমানো, ভেজাল বিরোধী অভিযান গতিশীল করে ভোক্তা অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ন ভূমিকা পালন, সরকারের রাজস্ব খাতে উপজেলায় বাৎসরিক প্রায় কোটি টাকারও বেশি আয় বাড়ানো সহ আরও অনেক জনকল্যাণ মূলক কাজ দক্ষতার সাথে করে আসছে যা সরকারের উন্নয়নশীল কাজকে আরও গতিশীল করে তুলতে সহায়ক হয়েছে। এবং জেলা প্রশাসন তথা সরকারের ভাবমূর্তিতে অত্যন্ত ইতিবাচক প্রভাব বৃদ্বি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
স্থানীয় একাধিক সূত্রের সাথে কথা বলে জানা গেছে, মুক্তাগাছায় একটি অপরাধীচক্র সহকারী কমিশনার (ভূমি) (এসি ল্যান্ড)এর উপর প্রভাব বিস্তার করতে চায়। তাদের কথা মতো কাজ না হলে নেমে পড়ে বদলি করার মিশনে। ভূমি দখল, সরকারি খাস জমি দখল, রেকর্ড সংশোধন সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তাদের কথা মতো কাজ না করলে ওই কর্মকর্তার বিরুদ্ধে দুদক, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন স্থানে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়। এরপর ওই কর্মকর্তাকে সরিয়ে দেয়ার জন্য সচিবালয়ে তদবির করে আরেকটি প্রভাবশালী মহল।
এসিল্যান্ড মাসুদ রানার বদলী আদেশ দেওয়ায় মুক্তাগাছার সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে। এই নিয়ে সোস্যাল মিডিয়ার মুক্তাগাছা হেল্পলাইন, ময়মনসিংহ হেল্পলাইন সহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। উপজেলার সাধারণ জনগণের পক্ষে ভূমিখাতকে দূর্নীতিমুক্ত রাখতে জনস্বার্থে এসিল্যান্ড মাসুদ রানার বদলির আদেশ স্থগিতকরতে বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ বরাবর স্মারক লিপি দেওয়া হয়েছে।
এমতবস্থায় উপজেলার স্থানীয় লোকজন মনে করছে এসিল্যান্ড মাসুদ রানার হঠাৎ বদলি হলে মাঠ প্রশাসনের উন্নয়ন কাজ মারাত্মকভাবে ব্যাহত হবে, পাশাপাশি লাভবান হবে অপরাধী চক্র। এছাড়া আরও বলা হচ্ছে একজন দক্ষ, সৎ, জনবান্ধব কর্মকর্তার সরকার নির্ধারিত সাধারণ সময়ের আগে হঠাৎ বদলী সরকার তথা প্রশাসনিক ক্ষমতার উপর কুচক্রিমহল, অপরাধী ও দুর্নীতিবাজদের প্রভাববিস্তারও সহজলভ্য করতে সহায়ক হবে যা প্রশাসন তথা সরকারের প্রতি উপজেলার জনগনের আস্থাহীনতা বৃদ্বি এবং ভাবমূর্তি বিনষ্ট করতে ভূমিকা রাখবে।


