print news || Dailydeshsomoy

প্রকাশিত,১২, এপ্রিল,২০২৩

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

একটি সেতু বদলে দিতে পারে নিমতলী মানুষের জীবনযাত্রা অথচ এমন একটি জনগুরুত্বপূর্ন সেতু নির্মান হচ্ছে না বছরের পর বছর। আর কত দিন অপেক্ষা করতে হবে সেতুটির জন্য তা জানা নাই কারো।

মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মানুষ চলা-চলের সেতু না থাকায় জনদুর্ভোগ পড়েছে এলাকার সাধারণ মানুষ। সেতু হয়ে গেলে পণ্য সরবারহে ভাড়া লাগবে কম।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুটি দুই পাশে রাস্তা রয়েছে। সেই রাস্তার চলাচলে দূর্বিসহ হয়ে। সাথে সেতু না থাকায় এতে করে গন্তব্যে পৌছাতে সময় লাগে বেশি। সেতু না থাকায় অনেক সময় মুমূর্ষু রোগীদের হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় বলে জানা যায়।

শেখ মজিবুর রহমান বলেন, তারাবি নামাাজ পরতে যেতে খুব কষ্ট হয়। মেম্বার কে বলে কোন লাভ হয়নি।

বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু বলেন, সেতুটি জন্য আবেদন করা হয়েছে। দ্রুত ব্যবস্থা করা হবে।

ক্যাপশনঃ বীরতারা ইউনিয়নের সেতুটি না থাকায় জনদুর্ভোগ চরমে।