
“প্রকাশিত,২৪মে,২০২১
মোঃ বাবুল নেত্রকোণাঃ
নেত্রকোণা জেলার সুযোগ্য এবং একজন মানবিক জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমান। গত কয়েকদিন ধরে সামাজ্বিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় “মানুষ মানুষের জন্য রিমু বাঁচতে চায়” এই খবর জেলা প্রশাসকের নজরে আসলে তাৎক্ষণিক তিনি কিশোরী রিমুর মা হাফিজা আক্তারকে ঢাকা যাওয়ার জন্য ১৫ হাজার টাকা দিয়ে সাহায্য করেন এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করিয়ে চিকিৎসার জন্য ব্যয়বহুল যা প্রয়োজন তা তিনি দিবেন বলে জানিয়েছেন। জানা যায়, নেত্রকোণা সদর উপজেলার ফচিকা গ্রামের গত কয়েক বছর আগে খেলতে গিয়ে অন্যের আঘাতে রিমুর মুখে ব্যাথা পায়। প্রাথমিক ভাবে চিকিৎসারর পর ভাল হলেও পূনরায় এই আঘাত দেখা যায়। যা বর্তমানে পুরো মুখ-মন্ডল থেকে দূর্গন্ধ পুজ বের হচ্ছে। রিমু বাবা অনেক বছর হলো অন্যত্র বিয়ে করায় এই পরিবারের খবর নেন না। কিন্থু রিমুর মা হাফিজা আক্তার অন্যের বাড়িতে কাজ করে কোন মতে সংসার চলছে। এ বিষয়ে রিমুর মা হাফিজা দেশ-সময় কে জানায়, নেত্রকোণার ডিসি স্যার আমাকে ঢাকা যাওয়ার জন্য টাহা দিছে এবং উনি কইছে আমার রিমুর সমস্ত চিকিৎসার খরচ তিনি দিবাইন। আমি আল্লাহ তায়ালার কাছে দোয়া করি উনার মতন অফিসারকে রহমত করুণ। এই প্রসংগে নেত্রকোণা জেলার সুযোগ্য মানবিক জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমানের মোবাইলে ফোন দিলে রিসিভ না করায় উনার মূল্যবান বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
“উল্লেখ্য গত সপ্তাহেও আটপাড়া উপজেলা শুনই ইউনিয়নের গরীব অসহায় অবুঝ শিশু কণ্যা তানজিনা আগুনে পুড়ে যায়। এই খবরটিও সামাজ্বিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর পেয়ে ডিসি কাজি মো: আবদুর রহমান রাতের আধারে আটপাড়ায় গিয়ে ঢাকা নিয়ে চিকিৎসা করান এবং শিশু কণ্যা তানজিনা এখন সুস্তের পথে।
মো: বাবুল নেত্রকোণা


