print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৭, মার্চ,২০২৪

শেরপুর নকলা প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে খারাপ আচরণ ও সরকারি নথি নেয়ার চেষ্টার দায়ে শফিউজ্জামান রানা নামে এক সাংবাদিককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পেনাল কোড ১৮৮ ও ৫০৯ ধারায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষের সামনে নিরাপত্তা বিপন্ন করায় ও অফিসের মহিলা স্টাফদের  বিরক্ত করে দোষী সাব্যস্ত হওয়ায় মোকাদ্দমা ২০০৯ সনের ৭(২) ধারার বিধান মতে নকলা পৌরসভাধীন কুর্শাবাদগৌর এলাকার মৃত লিয়াকত আলীর পুত্র শফিউজ্জামান রানাকে (দৈনিক দেশ রুপান্তর) পত্রিকার নকলা উপজেলা প্রতিনিধিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে শেরপুরের নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ ভ্রাম্মমান আদালত পরিচালনা করে এ কারাদণ্ডাদেশ দেন।

সাংবাদিক নকলা উপজেলার পৌর এলাকার কুর্শা বাদাগৈর এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে শফিউজ্জামান রানা। তিনি জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় নকলা উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত।

জানা গেছে, সাংবাদিক রানা মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে ইউএনও কার্যালয়ে গিয়ে সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র দাবি করেন। এসময় দায়িত্বরত সিএ শিলা আক্তার তাকে সরকারি গোপনীয় নথি দিতে অস্বীকার করেন। তারপরও তিনি বাধা উপেক্ষা করে নথিগুলো নেয়ার চেষ্টা করলে  ওই নারী কর্মচারী তাকে বাধা দিলে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। 

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তার সঙ্গেও রানা অসদাচরণ করলে ইউএনও’র অভিযোগের ভিত্তিতে নকলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে রানাকে আটক করেন।

পরে নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাংবাদিক রানাকে ছয় মাসের কারাদণ্ড দেন। বিকেলেই তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. শিহাবুল আরিফ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষের সামনের নিরাপত্তা বিপন্ন ও ওই অফিসের নারী কর্মচারীকে বিরক্ত করার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার নকলা উপজেলা সংবাদদাতাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।