
প্রকাশিত,১১, জুলাই,২০২২
উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে দীর্ঘদিনের স্বপ্নের কে.বি.জি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি এম পি ও ভুক্তির ঘোষণা হওয়ায় উৎসুক মূখর পরিবেশে ইউনিয়বাসী ও স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে ব্যাপক আয়োজনে দিনব্যাপী শুভেচ্ছা বিনীময় সহ নানা আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ১১জুলাই সোমবার দুপুর ১২টায় বিদ্যালয় সভাকক্ষে আলোচনা সভায় অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ সাইফুল ইসলাম অরুনের সভাপতিত্বে ও বামরাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও কালিহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম রাড়ীর সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা করা হয়।এসময়ে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউসুব হোসেন হাওলাদার।
অন্যান্যদের মধ্যে আরো বক্তৃতা করেন বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ সালাম সরদার, কে.বি.জি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম মনজুর কুদ্দুস,কোরআন তেলাওয়াত করেন মাওঃ মোঃ সাইদুর রহমান,বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান কবির, প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, দাতা সদস্য আঃ ছত্তার হাওলাদার এর ছেলে দিপু হাওলাদার,উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোঃ নাসির শরীফ, ইউপি সদস্য মোঃ শাহিন হাওলাদার।
উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শফিকুল ইসলাম নান্নাসহ সকল শিক্ষক মন্ডলি এসময়ে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বাদল হোসেন হাওলাদার, প্রবীন আওয়ামীলীগ নেতা মোঃ মালেক হাওলাদার,৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ হাই হাওলাদার,৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ সাজাহান সেরনিয়াবাদ,সহ শত শত শিক্ষার্থী ও অভিভাবক মন্ডলি আলোচনা সভার পূর্বক্ষনে সকাল ৯টার দিকে প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বেলা ১১টায় ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, দাতা, উদ্যোগতা ও শিক্ষক বৃন্দের মধ্যে মৃত বরন কারীদের উদ্যেশ্যে ১মিনিট নিরাবতা পালন করা হয়।
কে.বি.জি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি এমপিও ভুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনিকে
আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাব মন্ডলি সহ এলাকাবাসী। উল্লেখ্য দীর্ঘ ২২বছর ধরে ওই প্রতিষ্ঠানের শিক্ষকরা বীনা বেতনে অক্লান্ত পরিশ্রম আর মেধা খাটিয়ে শিক্ষার্থীদের মধ্যে পাঠদান দিয়ে সমাজকে অক্ষর জ্ঞান উপহার দিয়ে চরম দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজ এ বিদ্যালয়টি এম পি ও ভুক্তির মাধ্যমে সকল গ্লানি ধুয়ে মুছে আনন্দে মেতেছে শিক্ষক মন্ডলি, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।


