print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৯, জুন,২০২৩

রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধিঃ

পবিত্র ঈদ-উল আযহা ২০২৩ উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলার ১৩ থানার বিভিন্ন ঈদগাহ মাঠে শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদ-উল আযহার জামাত অনুষ্ঠিত হয়। জেলার প্রতিটি ঈদের জামাতেই জেলা পুলিশ কর্তৃক প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় অদ্য সকাল ০৮:৩০ ঘটিকায় উপমহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগাহ মাঠে লক্ষ লক্ষ লোকের উপস্থিতিতে পবিত্র ঈদ-উল আযহা নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

এ জামাতে নামাজ আদায় করেন মহামান্য সুপ্রিম কোর্টের আপীল বিভাগের মাননীয় বিচারপতি জনাব এম. এনায়েতুর রহিম, মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব ইকবালুর রহিম এমপি, জনাব এস এম রশিদুল হক পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্), রংপুর, জনাব শাকিল আহমেদ, জেলা প্রশাসক, দিনাজপুর, দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম মহোদয়সহ সমাজের বিভিন্ন স্তরের মুসল্লীবৃন্দ ব্যক্তিবর্গ।

এ জামাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট ১৯৭৫ খ্রিস্টাব্দে যারা শাহাদত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করাসহ মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে আলোকিত বাংলাদেশ গঠনে মহান আল্লাহর রহমত কামনা করা হয়।