print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৬, জুলাই,২০২৩

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার উদ্যোগে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫জুলাই) বিকেলে স্থানীয় শহরের ফৌজদারি মোড়ে এ সমাবেশ – আলোচনা সভার আয়োজন করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি এইচ এম আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতী হামিদুল ইসলামের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাঃ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারী জেনারেল মুফতী মানসুর আহমাদ সাকী।বিশেষ বক্তার বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ (মোমেনশাহী বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতী জোবায়ের আহমাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ ইউনুস আহমাদ, সহ-সভাপতি মুফতী মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মাওলানা এইচ এম সুলতান মাহমুদ সিরাজী,ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার সভাপতি মোঃ হাফেজ জাহিদুল ইসলাম, সেক্রেটারি মোঃ হামিদুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচন এখন বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। তারা আরও বলেন, যুবকরা হলো সমাজের উত্থান পতনের ইতিহাস।এই দেশ স্বাধীনের সময় যুবকদের ভুমিকা ছিল বেশি। তাই যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

এসম ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তারিখ -২৬-৭-২৩ইং