print news || Dailydeshsomoy

। প্রকাশিত, ১০ জানুয়ারি, ২০২১

বিশেষ প্রতিনিধিঃ-

কিছু না লিখেও উত্তীর্ণ হওয়া যায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষায়। রাজধানীর ইকুরিয়া বিআরটিএ কার্যালয়ে এসব অনিয়ম ধরা পড়ে।
এক শ্রেণির কর্মকর্তা দের সহায়তায় দালালরা বিআরটিএ হরহামেশাই করে এমন অনিয়ম এর সাথে জরিত অনছার সদস্যরাও, জানা যায়, বিআরটিএ আয়োজিত লিখিত পরীক্ষা হয় উন্মুক্ত পরীক্ষা কেন্দ্রে, পরীক্ষার খাতায় প্রাপ্ত নম্বর উল্লেখ না করে উত্তীর্ণ বা ফেল ঘোষণা করা হয়। আর ফলাফল প্রকাশিত হয় অতি অল্প সময়ে।
তবে কর্মকর্তারা বিষয় টি মোটেই মানতে নারাজ বলেন ঘুষের বিনিময়ে লাইসেন্স দেয়ার কোন সুগোগ নেই। এছাড়াও মালিকানা পরিবর্তন ও ফিটনেস শাখায় দলালদের তৎপরতা দেখা গেলেও ক্যামেরা দেখে তারা সটকে পড়ে।বিআরটিএর কিছু কর্মকর্তা সাংবাদিক কে প্রথমে হুমকি দেন এবং পরে নিউজ না করার জন্য ফ্রেন্ডলি কথা বলতে চান।