print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৯, জুন,২০২২

নিজস্ব প্রতিনিধি(সিলেট) কোম্পানীগঞ্জঃ

সিলেট,কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউপি,র চেয়ারম্যান আলমগীর আলমের বিরুদ্ধে সরকারি ত্রাণ আত্মসাৎ এর অভিযোগ এনে সিলেটের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ও অপপ্রচারের প্রতিবাদে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান আলমগীর আলম।

২৯-০৬-২০২২ইংরেজী,বুধবার
সন্ধ্যা ৭টায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ইউপি চেয়ারম্যান মো. আলমগীর আলম।

উক্ত সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান বলেন, তাঁকে জড়িয়ে ইউনিয়নের কয়েকজন ওয়ার্ড সদস্য সরকারি ত্রাণ আত্মসাৎ, স্বজনপ্রীতি ও অনিয়মের মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ এনেছে। তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এ মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ভয়াবহ বন্যা এবং মহাপ্লাবনের এ সংকটে সরকার থেকে প্রাপ্ত ত্রাণসামগ্রী তিনি প্রতিটি আশ্রয়কেন্দ্র এবং বিপন্ন মানুষের ঘরে ঘরে পৌছে দিয়েছেন। ইউপি সদস্যদের জন্য বরাদ্দকৃত ত্রাণ বন্টন করতে তাদেরকে আহবান জানিয়েছেন। অনেক সদস্য তাদের জন্য বরাদ্দকৃত ত্রাণ নিজ নিজ ওয়ার্ডে বন্টন করেছেন,আবার অনেককে উনি কলে বা সরাসরি না পেয়ে নিজে গিয়ে সে ওয়ার্ডে সুষম বন্টন নিশ্চিত করেছেন। সরকারি ত্রাণ ইউনিয়নের বিপন্ন মানুষের নিকট পৌঁছে দিতে তিনি নিরলসভাবে কাজ করেছেন।
চেয়ারম্যান বলেন, সরকারি ছাড়াও তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে সাধ্যমত বিপন্ন মানুষের জীবন রক্ষায় খরচ করেছেন। একটি টাকাও আত্মসাৎ কিংবা নিজের জন্য খরচ করেননি।আলমগীর আলম আরও বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে সবাই যখন নিরাপদ আশ্রয়ের জন্য এদিক-ওদিক ছোটাছুটি করছিল তখন তিনি এবং তাঁর পরিবারের লোকজন নৌকা নিয়ে বিপদাপন্ন মানুষকে উদ্ধার করে তাদের নিরাপদ স্থানে পৌছে দিতে তৎপর ছিল্।চেয়ারম্যান হওয়ার আগে তিনি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত সদস্য ছিলেন জানিয়ে বলেন, ইউপি সদস্য থাকাকালে সম্মানী ভাতা হিসেবে প্রাপ্ত টাকা তিনি ওয়ার্ডবাসির সেবায় বিলিয়ে দিয়েছেন। পূর্বে এক টাকারও দুর্নীতির অভিযোগ কোনদিন কেউ করেননি।
সহকর্মী ওয়ার্ড সদস্যদের প্রতি নিজের ভালবাসার কথা জানিয়ে চেয়ারম্যান আলম বলেন, তিনি সকল ওয়ার্ড সদস্যকে সমান চোখে দেখেন, সম্মান করেন ও ভালবাসেন। তিনি তাদের সমর্থন এবং সহযোগিতা নিয়েই ইউনিয়নবাসীর সেবা করতে চান। তাই বিরোধীতা না করে সততা ও স্বচ্ছতার সেন্টিমেন্ট নিয়ে ইউনিয়নবাসীর সেবায় আত্মনিয়োগ করার আহবান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শের তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল রানা, কোম্পানীগঞ্জ পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য আব্দুস সামাদ, ৮নং ওয়ার্ড সদস্য ইব্রাহিম মিয়া, ৯নং ওয়ার্ড সদস্য ইমাম উদ্দিন, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য সাহারা খাতুন, বীর মুক্তিযোদ্ধা সুলতান মিয়া, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, মুরব্বি হোসেন আহমদ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী এবং পূর্ব ইসলামপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।