
প্রকাশিত ১৫-১১-২০২০
বরিশাল জেলা প্রতিনিধি ঃ
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় গারুড়িয়া ইউনিয়নে এক ইট ভাটা মালিকের হাতের কব্জি কর্তন করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ভান্ডারীকাঠী গ্রামে ঘটনাটি ঘটে। জানা যায়, ভান্ডারীকাঠী গ্রামের হাওয়া ইট ভাটার মালিক আবুল হোসেন হাওলাদার (আবু) ৩ বছর পূর্বে কলসকাঠী ইউনিয়নের নারাঙ্গল গ্রামের রাজ্জাক ব্যাপারীর পুত্র মিজান ব্যাপারীকে নিয়ে পার্টনারশিপ ব্যবসা শুরু করেন। ২ বছর পরে মিজান ব্যাপারী আরও ৪ জনকে অংশীদার নিয়ে ইট ভাটা মালিকের কাছ থেকে ভাড়া নিয়ে আলাদাভাবে ব্যবসা শুরু করে। ভাটা মালিক মিজান ব্যাপারীর কাছ থেকে ইটের সিজনে ৪ লক্ষ ইট যার মুল্য ২০ লক্ষ টাকা ক্রয় করার জন্য সাউথইষ্ট ব্যাংক বরিশাল শাখায় একটি চেক প্রদান করে। যার নম্বর- ৫৩৬৩৭৯৭। মিজান ব্যাপারী যথাসময়ে ইট না দিয়ে ভাটা মালিককে ঘুরাতে থাকে। পরবর্তীতে বিষয়টি নিয়ে সমস্যার সৃষ্টি হলে মিজান ব্যাপারী গত ২৬ জলাই ৫০/৬০ জন লোক নিয়ে ভাটা মালিক ও তার পরিবারের উপর হামলা চালালে ৯৯৯ ফোন করে প্রাণে রক্ষা পায়। এ ঘটনা নিয়ে বেশ কয়েকবার মীমাংসায় বসলেও কোন সমাধান পাননি ভাটা মালিক আবু। নিরুপায় হয়ে গত ২৪ অক্টোবর আবুর স্ত্রী নিলুফা ইয়াসমিন বাদী হয়ে মিজান ব্যাপারীর বিরুদ্ধে পুলিশ সুপার বরিশাল বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর জের ধরে শনিবারে রাতে মিজান ব্যাপারীর নেতৃত্বে আফজাল হোসেন জুয়েল, শাহজাহান হাওলাদারসহ ১০/১২ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র রামদা দিয়ে ভাটা মালিক আবুর উপর অতর্কিত হামলা চালায়। এতে আবুর ডান হাতের কব্জি কর্তন হয়ে যায়। আবুর ডাকচিৎকারে আশে-পাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত আবুকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল মেডিকেলে প্রেরণ করে। আবুর শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকা পঙ্গুতে পাঠিয়ে দেয়। বর্তমানে ভাটা মালিক আবু পঙ্গুতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী ও তার পরিবার।


