print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২১ মার্চ, ২০২১

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,স্টাফ রিপোর্টারঃ

আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী বঙ্গবন্ধু ও বাংলাদেশের অভ্যুদয় বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে র‍্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুস্ঠিত হয়।

২০মার্চ শনিবার দুপুর ১২টায় ক্লাবের জন্মদিনের এক আনন্দ র‍্যালী নবীনগর চন্দ্রা মহাসড়ক বলিভদ্র বাজার প্রদক্ষিণ করে আশুলিয়া রিপোর্টার্স ক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়।

পরে বিকাল তিনটায় আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ শাহ আলম সভাপতিত্বে ১১তম প্রতিস্ঠা বার্ষিকী বঙ্গবন্ধু ও বাংলাদেশের অভ্যূদয় বইয়ের মোড়ক উন্মোচন করে বই উপহার দেওয়া হয়। বিকাল ৫টায় কেক কেটে ক্লাবের জন্ম দিন পালন করা হয়, সন্ধ্যা ৬টায় সাংবাদিকতা পেশায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সম্মাননা পদক প্রদান করা হয়। পরে সন্ধ্যায় বিশিষ্ট শিল্পীদের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুস্ঠিত হয়।

উক্ত অনুস্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মোঃ গোলাম কাদের সভাপতি মিরপুর প্রেসক্লাব ও চেয়ারম্যান অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদ,
জনাব মোঃ আমিরুজ্জামান প্রকাশক ও সম্পাদক দৈনিক খবরের আলো, জনাব রমজান আহমেদ কাউন্সিলর ১নং ওয়ার্ড সাভার পৌরসভা,
জনাব শেখ আবুল বাশার সিনিয়র সাংবাদিক প্রতিনিধি এটিএন বাংলা টিভি, মোঃ আরিফ মাদবর সাবেক সাধারণ সম্পাদক আশুলিয়া থানা যুবলী,জনাব মোঃ দেলোয়ার হোসেন জমিদার, সাবেক সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া থানা কমিটি,আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ শাহ আলমের শুভেচ্ছা বক্তব্যের মার্ধ্যমে শুরু হয়।

সভায় অন্যান্যদের মর্ধ্যে বক্তব্য রাখেন, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারি মোঃ আল শাহরিয়ার বাবুল খান, অর্থ সম্পাদক মোঃ রিপন মিয়া, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল হক, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাহবুবুল আলম মানিক,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু, সমাজ কল্যান সম্পাদক মোঃ সেলিম মিয়া,মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ মন্জিলা আশা চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মোঃ মনির হোসেন, মোঃ আব্দুর রশিদ, সুচিত্রা রায়,সাবেক অর্থ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল আহমেদ, সিনিয়র সদস্য মোঃ আব্দুল মুত্তালিব, মোঃ আলমগীর হোসেন নিরব, রুহুল আমিন, শাহীন আহমেদ, মোস্তাক আহমেদ, মোঃ নেছার উদ্দিন খান, মনির হোসেন, খোরশেদ আলম, সোহাগ হোসেন, আশরাফুল আলম, দেলওয়ার হোসেন, জসিম উদ্দিন বিজয়,সুইটি আক্তার শম্পা, খোরশেদ আলম২, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ আল শাহরিয়ার বাবুল খান প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও বাংলাদেশের অভ্যূদয় বইয়ের মোড়ক উন্মোচন করার মর্ধ্য দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মর্ধ্য দিয়ে অনুস্ঠানটি শেষ হয়।