print news || Dailydeshsomoy

প্রকাশিত, ০৬-১২-২০২০
নোমান আহমেদ স্টাফ রিপোর্টার (সিলেট) কোম্পানীগঞ্জঃ

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন লৌওম বিল জলমহাল নিয়ে লিজ দাবিকারী দুইটি পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মূহুর্তে ঘটে যেতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ।

লৌওমবিল জলমহাল নিয়ে লিজ দাবিদার প্রথম গ্রুপটি হচ্ছে লোবা হাওর মৎস্যজীবি সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এবং ভাগিদার সমছুল ইসলাম গং তাদের প্রতিপক্ষ হচ্ছে লৌওম বিলের লিজ দাবিদার মোহাম্মদ আলী গং।
দুনো পক্ষই চাচ্ছে যে কাগজপত্র ও নিজ নিজ সামর্থ্য দিয়ে বিলে আধিপত্য বিস্তার করতে।

লৌওম বিল জলমহালে নাছির উদ্দীন ও সামছুল ইসলাম গংদের অবস্থানরত অবস্থায় তাদের প্রতিপক্ষের বে-আইনিভাবে জনতাবদ্ধে জনধিকারে প্রবেশ করিয়া হুকুম দাতার হুকুমে সাধারণ জখম,চুরি,চাঁদা দাবি আদায় করার অপরাধে ১৩ জনকে আসামী করে ০৪/১২/২০২০ তারিখে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়।
মামলাটির ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে.এম নজরুল জাহানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন মামলাটি চলমান রয়েছে আসামীদের উপর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।