print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৪, জুলাই,২০২৩

সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ

যশোরের বেনাপোল পৌরসভার ৭ নং ওয়ার্ড গাজীপূরের তরিকুল ইসলাম শাহিনুরের বাসার নিচ তলায় হঠাৎ বিশাল বোমার বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে বাড়ির দেওয়াল ও বাইরের প্রাচির ভেঙে পড়ে যায় এবং বোমের শব্দে বাড়ির আশেপাশেও অনেকর ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (১৪জুলাই)বিকাল সাড়ে পাঁচ টার সময়
এ বোমা বিস্ফরণের ঘটনা ঘটে।

এলাকা সুত্রে জানা যায় হঠাৎ করে বিকট শব্দে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে । পরে দেখা যায় শাহিনুর পিতা ইরফান আলীর বাড়ি বোমা বিস্ফোরণে ঘর ও প্রাচীর তছনছ হয়ে গেছে ।

তাৎক্ষণিক পোর্ট থানা পুলিশ ইনচার্জ এবং ফায়ার সার্ভিস উক্ত স্থানে চলে আসে এবং বিস্ফোরণ স্থানটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে কে বা কারা এই বোমা রেখে ছিলো বা কি ভাবে ঘটেছে তা এখনও জানা যায়নি।

পোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন কে বা কারা এই বোমা রেখে ছিলো বা কি ভাবে ঘটেছে এখনও জানা যায়নি । তবে জোর তদন্ত চলছে।

প্রেরক,সোহাগ হোসেন
বেনাপোল যশোর
১৪/০৭/২০২৩