
প্রকাশিত,২৬,মে,২০২১
শাহজাহান ইসলাম লেলিন নিলফামারী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
করোনার কারনে প্রায় ১বছর ধরে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে হতাসায় গৃহবন্দি হয়ে রয়েছে শিক্ষার্থীরা।
সারাবিশ্বের মত করোনার ভয়াল ধাবা বাংলাদেশেও করেনার কারনে শিক্ষার্থীরা ভুলতে বসেছে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা, শিক্ষাসফর,পহেলা বৈশাখ,ফাল্গুনী অনুষ্ঠানসহ প্রিয় ক্যাম্পাসের কথা।
তারা যে ক্যাম্পাস রেখে গিয়েছিলেন সেই ক্যাম্পাস চিনতে তারের অনেকেরেই কষ্ট হবে।ধুসর ক্যাম্পাস সেজেসে আজ ধুলাবালি আর নানান বৃক্ষরাজী দিয়ে।
অন্য দিকে প্রাথমিক শিক্ষার্থীরা আজ ভুলে গেছে পাঠশালার কথা, পড়াশোনার কথা ও শিক্ষকদের কথা। কারণ, তাদের জন্য ভার্চ্যুয়াল শিক্ষা কার্যক্রম নেই। আমার সন্দেহ আছে, কয়জন শিক্ষক শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর রাখছেন, ছাত্র-শিক্ষক সম্পর্ক ধরে রাখার চেষ্টা করছেন।
আজ শিক্ষার্থীরা অত্যন্ত দিশেহারা। এক দিকে শিক্ষাজীবনের অনিশ্চয়তা, অন্য দিকে জীবন-জীবিকার প্রশ্ন? অনেক শিক্ষার্থীই প্রাইভেট পড়িয়ে নিজে চলত এবং পরিবারকে চালাত। ফলে অনেকে মানসিক ভারসাম্য হারাচ্ছে, আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।
বড় আশায় বুক বেধে বসে আছে শিক্ষার্থীরা কবে খুলবে শিক্ষা প্রতিনিষ্ঠান। কবে দেখা প্রিয় ক্যাম্পাস আর বন্ধুদের সাথে।


