
প্রকাশিত,১০, জুন,২৯২১
নেত্রকোনা জেলা প্রতিনিধি ঃ
সারা দেশের ন্যায় নেত্রকোণার আটপাড়া উপজেলায় ভূমি সেবা সপ্তাহ পালিত হয়। ভূমি সেবা সপ্তাহ ৬ই জুন থেকে ১০ই জুন পর্যন্ত পালিত হচ্ছে। ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন আটপাড়া উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা।
এ সময় অন্যদের মাঝে উপস্তিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস-চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধূরী রেখা সহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা কর্মচারী সহ সুধীজন। এ সময় মূল্যবান বক্তৃতা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা বলেন ভূমি সেবা সপ্তাহ আগত সেবা গ্রহীতা প্রত্যাশীদের মাঝে নামজারী,খতিয়ান সহ ডিসি আর প্রদান করা হয়। আমাদের সরকার উন্নয়নশীল সরকার এখন আগেকার দিনের মতো ভূমি অফিসের বারান্দায় ঘুরতে হয় না। অন্যদের মাঝে আটপাড়া উপজেলার দক্ষ ,পরিশ্রমী সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া আগত সেবাদান কারীদের উদ্যেশে বলেন, সেবা ক্যাম্প থেকে ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে অল্পদিনের মাঝেই নির্ধারিত ফি-তে ভূমি সেবা পাওয়া যাবে। এবং ভূমি সেবা ক্যাম্প থেকে সংগে সংগেই ই-নামজারি,বন্দোবস্ত রিভিউ মোকাদ্দমার আবেদন গ্রহণ করে অতিদ্রুত সেবা দেয়া হয়।
কোন এক প্রসংগে তিনি আরো বলেন, আপনারা নিজের কাজ নিজেরাই করবেন এবং দালাল-বাটপার থেকে দূরে থাকবেন। আপনাদের সুনিশ্চিত সেবা আমরাই দেব।


