
প্রকাশিত, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
কবিতা- আজ নাকি ভালোবাসা দিবস
কবি- মোঃ অনিক দেওয়ান
১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস
ভালোবাসা মানুষকে নিয়ে কাটাবে সময়
ভালোবাসা দিবসে ভালোবাসা নয়
ভালোবাসা তাদের প্রতিনিয়ত হয়।
আজ নাকি ভালোবাসা দিবস
রঙ – বেরঙের শাড়ি পরে সাজবে তুমি
পাঞ্জাবী পরে যাবো তোমার সামনে
কাটাবো তোমার সাথে সারাদিন আমি।
আজ নাকি ভালোবাসা দিবস
এই দিনে প্রিয়জনের জন্য
নিয়ে যাবো গাঁদা ফুলের মালাটা
হাতে হাত রেখে দিবো তাকে
গোলাপ ফুলের ঝাঁকটা।
আজ নাকি ভালোবাসা দিবস
সারাদিন নানান জায়গাতে
ঘুরবো দুজন একসাথে
বেচেঁ থাকুন ভালোবাসা
আমাদের এই পথে।
আজ নাকি ভালোবাসা দিবস
কাটবে সবার ভালো দিন
প্রিয়জনের জন্য ভালোবাসা
থাকবে আমার সারাক্ষণ।


