
প্রকাশিত,১৩, সেপ্টেম্বর,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
আজ নেত্রকোণা জেলার সম্মানিত এসপি ফয়েজ আহমেদ-এর দিক-নির্দেশনায় কলমাকান্দা থানা-পুলিশ ভারতীয় মদ সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানা যায়,নবাগত এসপি ফয়েজ আহমেদ যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে সোচ্চার অভিযান অব্যাহত রেখেছেন।
তারই লক্ষ্যে প্রতিদিন ১০টি উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
আজ দূর্গাপুর থানা-পুলিশ ২৯ বোতল মদ ১০টি বিয়ার ক্যান সহ ৮ জন মাদক ব্যবসায়ীকে এবং বিকাল আনুমানিক ৫টার দিকে কলমাকান্দা থানা-পুলিশ ভারতীয় ২০ বোতল মদ সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মহামান্য আদালতে সোর্পদ করে মাদক আইনে মামলা রুজু করা হয়।
এ বিষয়ে নেত্রকোণা জেলার দক্ষ সাহসিক পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন,নেত্রকোণা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে এবং সুন্দর, সাবলীল সমাজ বিনির্মানের দ্বারপ্রান্তে বজায় রাখতে আমার পুলিশ সর্বদায় মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকবে এবং আমার নির্দেশ আছে প্রতিনিয়ত মাদকের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো জানান, সকলের সর্বাত্মক সার্বিক সহযোগিতায় ভয়াল মাদক জিরো টলারেন্স করতে সক্ষম হবো ইনশাআল্লাহ


