
মোঃ বাবুল নেত্রকোণা থেকে:
আজ সকাল ৯টায় নেত্রকোণা –১৬৩/৩ আসন আটপাড়া-কেন্দুয়ার মাননীয় সাংসদ এবং বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতা অসীম কুমার উকিল আটপাড়া থানা পুকুরে পোনা মাছ অবমুক্ত করার মাধ্যমে শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্তিত ছিলেন আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজ্বী খায়রুল ইসলাম, উপজেলার সু্যোগ্য নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা,আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস মিয়া, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এবং আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান নন্দন সহ আওয়ামীলীগের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, সুধীজন।
উদ্বোধন কালে মাননীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল বলেন,মাছে ভাতে আমরা সকলেই তাই আসুন সরকারের পাশা-পাশি আমরাও মাছ চাষ করি এবং নতুন প্রজন্ম যেন মাছে ভাতেই থাকতে পারে সেই ব্যবস্তাটুকু করে রাখি।


