
প্রকাশিত,১৪, অক্টোবর,২০২১
নিজস্ব প্রতিনিধিঃ
আজমিরীগঞ্জ চরবাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর অদূরে গত সোমবার গভীররাতে মেসার্স মা টেলিকম নামক একটি প্রতিষ্টানে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। দূর্বৃত্তরা ক্যাশবাক্স থেকে নগদ ৯ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। দূর্বৃত্তদের প্রহারে ওই ব্যবসা প্রতিষ্টানের মালিক শারীরিক প্রতিবন্ধী ও ব্যবসায়ী হুমায়ূনকে প্রথমে আজমিরীগঞ্জ পর হবিগঞ্জ অবস্হার অবনতি হলে তাকে রাজধানী ঢাকার উত্তরা লেক ভিউ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জানা যায়,
কিশোরগঞ্জের ইটনার গজারিয়া গ্রামের বাসিন্দা মোঃ সিদ্দিক মিয়ার পুত্র শারীরিক প্রতিবন্ধী হুমায়ূন কবির (২৫) দীর্ঘদিন যাবৎ আজমিরীগঞ্জ পৌরসভাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অদূরে মেসার্স মা টেলিকম নামক একটি ব্যবসা প্রতিষ্টান খোলে মোবাইলের মাধ্যমে আর্থিক লেনদেন সহ মোবাইল কেনাবেচার ব্যবসা পরিচালনা করে আসছিল।
এরই ধারাবাহিকতায়, গত সোমবার দিবাগত গভীররাতে নিজ ব্যবসা প্রতিষ্টান বন্ধ করে ঘুমিয়ে পড়ে। অন্যান্য দিনের মত তার সহিত একাধিক বন্ধুদের নিয়ে ঘুমালে, ঘটনার রাতে সে একা ছিল। দূর্বৃত্তরা গভীররাতে কৌশলে ঘরে প্রবেশ করে, তাকে বেধরক মারপিট করে ড্রয়ার খুলে নগদ ৯ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। তবে দূর্বৃত্তরা ওই প্রতিষ্টান থেকে আর কিছুই নেয়নি।
সংলগ্ন রামকৃষ্ণ মিশনে দূর্গাপূজার সাউন্ডবক্সের আওয়াজ ও লোকজনের কলরবে তার শোর-চিৎকার কারো কানে পৌঁছেনি। ঘটনার পর দূর্বৃত্তরা পেছনের দরজা খুলে পালিয়ে যায়।
এক পর্যায়ে হুমায়ূন তার মোবাইলে পার্শ্ববর্তী মেডিল্যাব এর নৈশ প্রহরী বক্কর মিয়াকে ফোন করে তাকে প্রাণে বাচাঁনোর আকুতি জানায়। বক্কর সহ কয়েকজন ঘটনাস্হলে উপস্হিত হয়ে অবস্হা বেগতিক দেখে তাকে প্রথমে আজমিরীগঞ্জ পর হবিগঞ্জ অবস্হার অবনতি হলে রাজধানী ঢাকার উত্তরা লেক ভিউ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশপাশের লোকজন জানায়, পার্শ্ববর্তী মেডিল্যাব এর সামনে সিসি ক্যামেরা রয়েছে। এদিকে এ রিপোর্ট লিখা অবদি তার সংজ্ঞা ফিরেনি। এ ঘটনায় এলাকাবাসী ও ব্যবসায়ীদের মাঝে চোর আতংক বিরাজ করছে।


