print news || Dailydeshsomoy

প্রকাশ,

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ

আইনজীবী ও কমরেড নজরুল ইসলামের ঘটা করে জন্মদিন পালন করলেন,সহযোগী আইনজীবীগণ।
(৪মার্চ) বৃহশপ্রতিবার দুপুরে সহকারী আইনজীবীগণ হঠাৎ করেই এ জন্মদিনের আয়োজন করেন এবং সিনিয়র আইনজীবী কমরেড নজরুল ইসলাম কে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানান।
এসময় নজরুল ইসলামের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আইনজীবী সমিতির সদস্যবৃন্দু প্রমূখ।
সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম কে সারপ্রাইজ দেয়ার জন্য সহযোগী আইনজীবী”রা নজরুল ইসলাম কে না জানিয়ে এমন জমকালো জন্মদিনের আয়োজন করেন।
নজরুল ইসলাম কোর্টের কাজ শেষ করে নিজ অফিসে এসে দেখেন ফুল ও বেলুন দিয়ে সাজানো তার অফিস, টেবিলে রয়েছে কেক,কার জন্মদিন সেটাও জানতেন না নজরুল ইসলাম।
পরে আইনজীবীগণ তাকে ফুল দিয়ে তার শুভ জন্মদিনের শুভেচ্ছা জানান।
নজরুল ইসলাম জানান,আমার জন্মদিনে যারা শুভেচ্ছা পাঠিয়েছেন বা শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দোন ও শুভেচ্ছা জানাচ্ছি।