print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৭, আগষ্ট,২০২২

মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর টঙ্গীর মাছিমপুর এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ আগষ্ট) অভিযান চালিয়ে টঙ্গী পূর্ব থানা এরশাদনগরের মৃত মোনতাজ উদ্দিনের মেয়ে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী পারুলী বেগম (৪০)কে ৯৩৫ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত পারুলী বেগমকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যমতে এরশাদনগর ১নং ব্লক পারুলীর দোতলা বাড়ির দ্বিতীয় তলায় তার শয়নকক্ষ থেকে একটি লোহার তৈরী কালো রংয়ের ওয়ানশুটার গান এবং ২ রাউন্ড ১২ বোরের শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা রুজু হয়েছে। উল্লেখ্য কুখ্যাত মাদক সম্রাজ্ঞী পারুলী বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর বিভিন্ন ধারায় টঙ্গী পূর্ব থানার মামলা নং – ১)৬৯(১০)১৮, (২) ১২(০৮)২২ এবং (৩) ৫৭(১০)১৮ সহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।