print news || Dailydeshsomoy

————-কবিতা—————

——আনোয়ার চিশতি——–
———নেত্রকোণা—-
—————————————

এ জীবন অসার অলিক
সম্পদ সাজিয়ে কর না ভুল
একদিন তোমার যেতে হবে
ছেড়ে সুন্দর দুনিয়া ফুল।

আমোদ আল্লাদ যতই কর
হিসাব খাতা শূন্যের কুল
মানুষ হয়ে মানুষ ভজো
ইহাই দেখো জগতের মুল।

আপন ভেবে সংসার মাঝে
করছো কত বড় ভুল
এই সংসারের বোঝা টেনে
হইলে তুমি পাগল।

অতি আপন ছিল যারা
তারাই ছেড়ে গেল কুল
এত মশগুল হইছো ধরায়
হারাইছো তুমি সকল কুল।

কাঁচা চুলে খাওয়াইছো যাদের
তারাই তুলছে মাথার পাকা চুল
দেহের শক্তি বিলিন হইছে
নিজের পরিবার করে গন্ডগোল।

আল্লাহ নবীর নামটি মুখে লও না
পেয়ে নারী সুন্দর ফুল
এখন,দেহের ভারে শরীর নড়ে
হারাইছো দুনিয়া আখের দুু-কুল।

কুরআনের শিক্ষা পরিবারকে দাওনি
ইহা করেছো বড় ভুল
ধর্ম তারা বুঝে না গো
কেমনে করবে ইসলাম কবুল।

হিংসার মাঝে জীবন গেল
ক্ষমতা ছাড়ো নি করেছো ভুল
পরপাড়ের ডাক এসেছে
কেঁদে ভাসাও নদীর কুল।

পড়, কর শ্রেষ্ট মানুষ
মওলার প্রার্থনা করিতে কর না ভুল
তিনি সদয় যদি হয় তোমার
মিটে যাবে সকল গন্ডগোল।
———————————————–