
প্রকাশিত,১০, জুলাই,২০২১
জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধিঃ
তরুণ খল অভিনেতা শেরপুরের অংকন। সব জায়গায় নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রেখে চলেছেন।
নিজের যোগ্যতা দিয়ে দিন দিন জায়গা করে নিচ্ছেন দর্শক মনে।
তামিল ঘরনার নাটক বাংলাদেশের তরুন প্রজন্মের কাছে দারুন জনপ্রিয়। সেই জনপ্রিয় অভিনেতাদের মধ্যে উল্লেখযোগ্য হিরো মুশফিক ফারহান ও আহসান হাবিব অংকন ইত্যাদি।
দিনের পর এই দলের জনপ্রিয়তা বেড়েই চলেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য আহসান হাবিব অংকন।আহসান হাবিব অংকনকে নিয়ে বেশ কয়েকজন ভক্তের কাছে জানতে চাইলে জাকির হোসেন নামের একজন ভক্ত বলেন অংকন এর প্রায় প্রতিটি নাটক দেখে থাকি আর মুখিয়ে থাকি কখন নতুন নাটক আসবে। বিশেষ করে তার হেয়ার স্টাইল আমাদের দারুন ভাবে আকর্ষন করে, ফিল্মের স্বাদ নাটকে পাচ্ছি।ভক্তরা আরো বলেন কেন যে ওনাদের বাংলাদেশের মুভিতে কেন যে দেখছিনা! আহ্সান হাবীব অংকন। ছোট পর্দায় ব্যস্ত সময় পার করছেন। উঠতি এই অভিনেতা টানা স্যুটিং এর ফলে এই অভিনেতা চোখে ইনফেকশন জনিত কারণে বেশ কিছুদিন ধরে অসুস্থ আছেন তিনি আশা প্রকাশ করে বলেন ইনশাআল্লাহ খুব শিগগির সুস্থ হয়ে কাজে ফিরে আসবো।
সম্প্রতি বেশ কিছু দর্শক প্রিয় কাজ করে আলোচনায় এসেছেন তারমধ্যে উল্লেখযোগ্য
মাহমুদ মাহিন এর ডেম বয়, জাকারিয়া সৌখিন এর পারবোনা তোকে ভুলতে,শহিদ উন নবীর বরফ কলের গল্প, মাহমুদ মাহিন এর লোকাল হিরো,মিউট ও সিংগেল ফরএবার ইত্যাদি। এছাড়া পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বেশি কিছু নাটক আসছে যেমন সঞ্জয় সমাদ্ধার এর শোক সভা,মাহমুদ মাহিনের এর ডন-বি কোয়াইট ও হাইওয়ে লাভ,মেহেদী হাসান হ্নদয় এর তুমি আমার নাতো কারোনা,নাজমুল হাসান এর সুইট রিভেঞ্জ, মতিন সাগর এর সিক্রেট মাফিয়া, শাহরিয়ার পলক এর নোবেল ম্যান(নোভেল ম্যান)নোভেল এর সাথে ড্রাম বাজিয়ে আলোচনায় এসেছেন ),নাজমুল হাসান এর আর জে, তাছাড়া বেশ কিছু জনপ্রিয় বিজ্ঞাপন ও আছেন।
আসুন জেনে নিই জনপ্রিয় সাদামনের নিরহংকারী মানুষটির আরো কিছু পরিচয় জন্ম শেরপুরে,বাবার নাম জিএম কায়সার আমিন,মা কাজী আফরোজা আমিন মা-বাবার ২য় সন্তান। শেরপুর আইডিয়াল প্রিপ্রারেটরি এন্ড হাইস্কল ও গাজিপুর ক্যাডেট কলেজের পাঠ শেষ করেন।নানা বিখ্যাত একাধিকবার জাতীয় পুরস্কার প্রাপ্ত চিত্রনাট্যকার,গীতিকার ও পরিচালক জনাব কাজি আজিজ আহমের যার রয়েছে একাধিক কালজয়ী গান লিখার রেকর্ড উল্লেখযোগ্য ওরা ১১জন, চোখ যে মনের কথা বলে, আকাশ যতদিন থাকবে,আমার হাত দেখে তুমি বলোতো ও এ টিম এম শামসুজ্জামান এর এবাদত ছবিটি তার লিখা ইত্যাদি আরো অনেক কালজয়ী গানের স্রষ্টা তার সুযোগ্যা নাতি অংকন।
তাছাড়া অংকন একজন ড্রামার এবং তার অপজিট নামে ব্যান্ড দল আছেন এবং ফাউন্ডার।অংকন ২০১৪ ইং সনে পরিচালক শুভ্র খান এর অনাকাঙ্ক্ষিত সত্য সিরিয়াল এর মধ্য দিয়ে অভিনয় জগতে আসেন।
এক প্রশ্নের জবাবে অংকন বলেন আমার প্রিয় হিরো ছিল সালমান শাহ যে কিনা সব চরিত্রেই নিজে মানিয়ে নিত। তবে তালিম ভিলেনদের লাইফ স্টাইল আমার ভালো। তাছাড়া বর্তমানে নাটকের জনপ্রিয় হিরোদের মাঝে অন্যতম পছন্দের হিরো হচ্ছে আর জে মুশফিক ফারহান যার কাছ থেকে সব সময় শিখছি,তিনি সব সময় সুন্দর পরামর্শ ও সহযোগিতা করে থাকেন।
ফারহান ভাইকে দেখে সব সময় অনুপ্রাণিত হয়।পাঠক আজ ১০ই জলাই উঠতি জনপ্রিয় এই খল অভিনেতার জন্মবার্ষিকী। শুভ জন্মদিন উপলক্ষে পথিক নিউজের পক্ষে থেকে আপনাকে অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছি আপনার প্রতিভার দ্যুতি ছড়িয়ে নিজ আলোয় আলোকিত হউন।


