print news || Dailydeshsomoy

প্রকাশিত, ৬ এপ্রিল, ২০২১

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের বলদি গ্রামের পাকা রোডের পাশে মোস্তফার ভাড়াটিয়া জমিতে অবৈধ ব্যবসায়ী হেলাল মিয়া দীর্ঘদিন যাবৎ প্রভাবশালীদের সহায়তায় অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সরোজমিনে জানা যায় যে প্রায় ১ বছর পূর্বে মাওনা থেকে এসে হেলাল মিয়া অধিক মুনাফা দেখিয়ে মোস্তফার কাছ থেকে জমি ভাড়া নিয়ে কাঠ পুড়ে কয়লা বানানোর কারখানা গড়ে তোলেন।
আশেপাশের গ্রাম গুলো থেকে পরিবেশের ভারসাম্য নষ্ট করে গাছ কেটে লাকড়ি করে অসাধু ব্যবসায়ীর কাছে কিছু লোক অধিক মুনাফার আশায় বিক্রি করছে। এক দিকে প্রকৃতির গাছপালা বিরান হচ্ছে অন্যদিকে কারখানা আগুনে পোড়া কাঠ লাকড়ির ধোঁয়ায় স্থানীয় এলাকাবাসীর পরিবেশ নষ্ট হচ্ছে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়,
কয়লা বানানোর কারখানায় যখন আগুন দেওয়া হয় তার কালো ধোঁয়ায় আমাদের পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে, আমরা এই অবৈধ কাঠ পোড়ে কয়লা বানানোর কারখানা বন্ধের দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে মশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এক প্রশ্নের জবাবে বলেন বিষয়টি আমার জানা নেই।
ইউনিয়ন চেয়ারম্যান বলেন যেখানে ইটভাটায় লাকড়ি পুরানো সরকারি নিষেধ, সেখানে গাছকেটে লাকড়ি বানিয়ে অবৈধ উপায়ে পুরে কয়লা বানানো সম্পূর্ণ অবৈধ ও বেআইনি।

বিষয়টি গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলামকে অবগত করলে, তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলে সাংবাদিকদের জানান।

দেশ সময়,/আয়নাল ইসলাম।