print news || Dailydeshsomoy

ইলিয়াস হাওলাদার, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়ায় সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহতাব উদ্দিন অবসরে গেলেন ‌
তিনি ১৯৯৮ সালের ১৪ ডিসেম্বর অধ্যক্ষ পদে যোগদান করেন,
আজ শনিবার (১৪ নভেম্বর ২০২০) অবসর গ্রহন করেছেন।

কলেজের সহকারী অধ্যাপক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ জালাল সিকদারের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার।

বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. বজলুল করিম, সহঃ অধ্যাপক দুলাল চন্দ্র ব্যানার্জী, সহঃ অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, প্রভাষক মো. মোয়াজ্জেম হোসেন, প্রভাষক মো. খায়রুল আলম, প্রভাষক মো. আবদুস সালাম, প্রভাষক মো. নাসির উদ্দীন, প্রভাষক আরজু আক্তার ও আঃ সালাম প্রমূখ।

প্রভাষক মো. ছাইদুর রহমানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক মো. সেলিম আকন, মানপত্র পাঠ করেন প্রভাষক মো. নফিজুর রহমান।