স্বতন্ত্র প্রার্থী এ.বি. সিদ্দিকুর রহমান, সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত গফরগাঁও গড়ার অঙ্গীকার।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০১-২৪, ২:০৭ পূর্বাহ্ন /
স্বতন্ত্র প্রার্থী এ.বি. সিদ্দিকুর রহমান, সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়  সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত গফরগাঁও গড়ার অঙ্গীকার।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের নির্বাচনী লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের অবস্থান ও লক্ষ্য তুলে ধরতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন হাঁস প্রতিকের প্রাথী বিশিষ্ট শিল্পপতি এ বি সিদ্দিকুর রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রার্থীর নিজ বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সন্ত্রাস মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত গফরগাঁও গড়ার প্রত্যয় ব্যক্ত করে এ.বি. সিদ্দিকুর রহমান তার নির্বাচনী পরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেন।
এ সময় এ.বি. সিদ্দিকুর রহমান উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই হবে তার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলেও আশ্বাস দেন।

তিনি বলেন, গফরগাঁওয়ের মাটি ও মানুষের সাথে আমার ও এ পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক।” আমি গফরগাঁও – পাগলা এলাকার সাধারণ মানুষের অধিকার এবং তাদের মৌলিক সমস্যার কথা চিন্তা করেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি।

এ.বি. সিদ্দিকুর রহমান উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পেশাগত দায়িত্ব ও ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও উন্নত সমাজ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।আমি আপনাদের কাছে সহযোগিতা চাই যাতে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছায়। “আমি সত্যের পথে আছি, মানুষের পাশে অতীতেও ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ । গফরগাঁওয়ের সাধারণ মানুষের দোয়া ও সমর্থনে আমি একটি সুন্দর ও শান্তিপূর্ণ জনপদ গড়ে তুলতে চাই।”