সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালী অনুষ্ঠিত,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৮-২২, ১:০৭ অপরাহ্ন /
সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালী অনুষ্ঠিত,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আজাদ নাদভী, স্টাফ রিপোর্টার:

গতকাল বুধবার সকাল ১১ টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা মোড় থেকে সিরাজদিখান বাজার প্রদক্ষিন করে গোয়ালবাড়ী মোড়ে গিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালীটি শেষ হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি জননেতা শেখ মোঃ আব্দুল্লাহ্।
প্রধান বক্তা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি ডাঃ জাহিদুল কবির জাহিদ,বিশেষ অতিথি সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমহায়দার আলী, জেলা বিএনপির সদস্য আতাউর রহমান,জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা। সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আজিজুল ইসলাম।সঞ্চালনায় উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক শেখ রাসেল। এসময় সিরাজদিখান উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ ১৪ ইউনিয়নের নেতৃবৃন্দ।