শিবচরে গরুর হাটের হাসিলের ৬ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৬-১০, ১২:৫১ পূর্বাহ্ন /
শিবচরে গরুর হাটের হাসিলের ৬ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

রাকিবুল হাসান(রকি)
শিবচর(মাদারীপুর)প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলার নিলখি বন্দর গরুর হাটের হাসিলের ছয় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (৯ জুন) রাত ৮ টার দিকে নিলখি বন্দর এলাকার গরুর হাট সংলগ্ন মসজিদের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার আহত ব্যক্তি নিলখি ইউনিয়নের মৃত: খাজা নওশের আলীর ছেলে খাজা নাসিম। তিনি বন্দর গরুর হাট কমিটির ক্যাশিয়ারের দায়িত্বে ছিলেন।

ক্যাশিয়ার খাজা নাসিম জানান, নিলখি ইউনিয়নের বন্দর গরুর হাটের ইজারাদার খাজা মইন হাসিলের ৬ লাখ টাকা নিয়ে তার অফিসে যেতে বলে। পরে আমি হাসিলের ৬ লাখ টাকা সাথে নিয়ে যাওয়ার পথে আজান দিয়ে দেয়, আমি বন্দর মসজিদে নামাজ শেষ করে বের হলে একদল সন্ত্রাসী আমার উপর হামলা করে এবং আমার সাথে থাকা হাসিলের নগদ ৬ লক্ষ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে আমি ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসলে ছিনতাইকারী সন্ত্রাসীরা টাকা নিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে এসে দেখেন খাজা নাসিম আহত অবস্থায় মাটিতে পড়ে আছে, পরে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এই বিষয়ে হাট ইজারাদার খাজা মইন বাদি হয়ে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে বাদি খাজা মইন বলেন, আমি নিলখি বন্দরের হাট ইজারাদারের দায়িত্ব পাওয়ার পর থেকে মাহাবুব মাতুব্বর ও তার লোকজন আমার কাছে চাঁদা দাবি করে, আমি চাঁদা দিতে অস্বীকার জানালে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে একাধিকবার আমার ক্ষতি করার চেষ্টা করেছে। আমার কোনো ক্ষতি করতে না পেরে আজ আমার মেঝ ভাই হাট ক্যাশিয়ার খাজা নাসিম এর উপর সন্ত্রাসী কায়দায় হামলা করে তার সাথে থাকা হাসিলের ৬ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় মাহাবুব ও তার লোকজন।

হামলাকারীরা হলেন একই ইউনিয়নের বাবুল মাতুব্বরের ছেলে, মাহাবুব মাতুব্বর(৩৫)।
২/ বাবুল মাতুব্বর(৬০) পিতা মৃত: দলীল উদ্দিন মাতুব্বর।
৩/ সাদ্দাম বেপারী(৩০) পিতা ইকরাম বেপারী। ৪/ রিফাত লপ্তি(২৩) পিতা আব্দুর রহিম লপ্তি। ৫/ বাহারুল বেপারী(৪০) পিতা শিকিম আলী বেপারী। ৬/ শাহাজাদা বেপারী(৪৫) পিতা মৃত: সামচু বেপারী। ৭/ নজরুল বেপারী(৫০) পিতা মৃত: কেনাই বেপারী। এছাড়াও অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১২ জন রয়েছে।

এ ঘটনার বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রতন শেখ বলেন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।