পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা ও লুটপাট ৷


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১০-১০, ১০:১২ পূর্বাহ্ন /
পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা ও লুটপাট ৷
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,

পূর্ব শত্রুতার জের ধরে পটুয়াখালী সদর উপজেলার ইসলামাবাদ গেরাখালি গ্রামের মৃত্যু সিকান্দার আলীপ্যাদার মেজ ছেলে মোঃ আনোয়ার হোসেনপ্যাদা ৫০)বসত বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী আনোয়ার হোসেন প্যাদা অভিযোগ সূত্রে জানায় ৭(অক্টোবর) রোজ মঙ্গলবার সকাল ৯ টা ৩০মিনিটে প্রভাবশালী কয়েকজন নেতার ছত্রছায়ায় আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ১/শাহ আলম,পিতা মৃত্যু বেলায়েত প্যাদা ২/ফারুক, পিতা মৃত্যু সেরাজ প্যাদা ৩/নূর মোহাম্মদ,পিতা মৃত্যু মজিদ প্যাদা ৪/দুলাল প্যাদা পিতা মৃত্যু সিরাজ প্যাদা অজ্ঞাত৫/৬ জন মিলে এ হামলা চালানো হয়।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায় আনোয়ার হোসেন প্যাদাও অভিযোগকারী শাহ আলম প্যাদা, নূর মোহাম্মদ প্যাদা উভয় একই বংশের পরিচিতি মুখ থাকলেও পূর্ব থেকেই জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে বিগত দিনে একাধিকবার গণ্যমান্য ব্যক্তিবর্গের সালিশ বৈঠক ও স্ট্যাম্পে রয়েদাত হয়
এদিকে থানায় মামলা রয়েছে বলে জানায় ।

সম্প্রতি জানাযায় আনোয়ার হোসেন প্যাদা ঘটনার সময় বসতবাড়ির পূর্ব ও উত্তর দিকে কৃষি কাজে ব্যস্ত ছিলেন দুর্বৃত্তদের নেতৃত্বে ৯/১০ জনের সশস্ত্র একটি দল বসত ঘরে হামলা চালায়। এ সময় তারা বসতঘরে থাকা তার স্ত্রী খাদিজা বেগম এর ডাক চিৎকার শুনে দৌড়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় ৷
ওই সময় হামলাকারীরা বসতবাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও টিনের বেরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে চূর্ণ-বিচ্ছূর্ণ করে ৷
এসময় ঘরে থাকা নগদ ২(লক্ষ) টাকা,এক ভরি ওজনের একটি চেইন যাহার মূল্য এক (লক্ষ) ৭৫ হাজার টাকা ও মূল্যবান আসবাবপত্র, ক্রয় কৃত সম্পত্তির মূল দলিল পত্র নিয়ে যায়।
হামলার সময় বাড়ির চারপাশে লাগানো প্রায় ১০টি কলাগাছ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে কেটে ফেলে।

আনোয়ার হোসেনের স্ত্রী খাদিজা বেগম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ভাঙচুর ও প্রতিপক্ষের লোকজন নানাভাবে হেনস্তা করে আসছেন। তাদের নিজ সম্পত্তি জোরপূর্বক দখল করার পাঁয়তারা চালাচ্ছেন। তাদের এসব কাজে বাঁধা দিলে দেওয়া হলে প্রাণনাশের হুমকি দেন । বিভিন্ন সময় অব্যাহত হুমকির কারণে তিনি ও তার সন্তানেরা গ্রামের বাড়িতে যেতে পারছেন না বলে অভিযোগ জানায় ৷

পটুয়াখালী সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায় আনোয়ার হোসেন পেদার কোন অভিযোগ পাওয়া যায়নি তবে অভিযোগ পেলে
ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।