
প্রকাশিত,
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় আজ মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় শিমু আক্তার ( ২ ) নামে এক শিশুর মৃত্যু হয়েছে
আজ সোমবার নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের ডিয়াবাড়ি মীরগঞ্জ আঞ্চলিক সড়কের ডিয়াবাড়ি নামক স্হানে একটি অটোরিকশা উল্টে এ দূর্ঘটনাটি ঘটে
এলাকাবাসীর তথ্যমতে জানা যায় যে শিমু তার মায়ের সাথে তার নানার বাড়ি যাওয়ার সময় অটো উল্টে তার মৃত্যু হয়
এসময় আরো কয়েকজনের সাথে কথা বলে জানা যায় যে ডিয়াবাড়ি , মীরগঞ্জ আঞ্চলিক সড়কের ডিয়াবাড়ি তে একটি কালভার্টের কাজ চলছে আর অটো টি তার ধারন ক্ষমতার অধিক যাত্রী নিয়ে কালভার্টের সাইট দিয়ে সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় অটো টি উল্টে গেলে ঘটনাস্থল এ শিশুটির মৃত্যু হয়
এবিষয়ে জলঢাকা থানার ওসির সাথে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন আমি বিষয়টি জেনেছি এবং আমি সেখানে গিয়েছিলাম তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ সেখানেই তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়
এদিকে শিমুর পরিবারের লোকদের সাথে কথা বলা চেষ্টা করে কোন কথা বলা যায়নি আর শিমুর অকাল মৃত্যুতর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে


